খেলা

অসহায় মানুষের পাশে এনামুল

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে প্রায় সবকিছুই বন্ধ। এতে করে চরম বিপদে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার এনামুল হক। এদের খাবারের জন্য চাল, ডাল ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান।

এনামুল হক থাকেন মিরপুরে। সেখানে রয়েছে অনেক গরিব-অসহায় মানুষ। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন ক্রিকেটার এনামুল। জানান, অন্য অনেকের মতো সংখ্যা দিয়ে দানের হিসাব কষতে চান না তিনি। যতক্ষণ পারবেন অসহায়দের সাহায্য করে যাবেন ডানহাতি এই ব্যাটসম্যান।’

ক্রিকেটার এনামুল বলেন, ‘মিরপুরের আশেপাশে দিচ্ছি। কতটুকু দিয়েছি বা কতটুকু দেবো, সেটা বলতে পারছি না। যতটুকু পারি করব। একসঙ্গে ৫ ব্যাগও দিচ্ছি, আবার ১০ ব্যাগ কিংবা ৩০ ব্যাগ করেও দেওয়া হচ্ছে। কতখানি দিচ্ছি, সেটা ব্যাপার নয়। আমার দ্বারা কারও উপকার হলেই আমি খুশি।’

করোনা সংক্রামণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমাদের বিপদ কিন্তু কাটেনি। সামনের দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আমরা বাসায় না থাকলে স্পেন-ইতালি কিংবা যুক্তরাষ্ট্রের মতো মহামারি হতে কিন্তু সময় লাগবে না। সুতরাং আমাদের ধৈর্য ধরে বাসায় অবস্থান করতে হবে। তাহলেই কেবল আমরা করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারব।’

করোনাভাইরাস মোকাবেলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো। তাই যার যার অবস্থান থেকে এই গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন এই ক্রিকেটার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা