খেলা

করোনা প্রতিরোধে অর্ধেক বেতন দান করলেন ২৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের মতো বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারদের সঙ্গে কিছু দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া আরও ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন ক্রিকেটার নিজেদের এক মাসের বেতনের অর্ধেক করোনাভাইরাস প্রতিরোধে দান করছেন সরকারী তহবিলে।

বিসিবির চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন,মোহাম্মদ নাঈম শেখ।

এছাড়া জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন, মাশরাফি বিন মর্তুজা, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও সাইফ হাসান।

গ্রেড অনুযায়ী একেক ক্রিকেটারের বেতন একেকরকম। যেমন ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল আছেন উভয় বলের চুক্তিতে। তার মাসিক বেতন ৬ লাখ টাকা। তিনি তাই দেবেন ৩ লাখ টাকা। এছাড়া লাল, সাদা উভয় বলের চুক্তিতে থাকা মুশফিকুর রহিম বেশি ম্যাচ খেলার ভিত্তিতে পান সর্বোচ্চ ৬ লাখ ২০ হাজার টাকা বেতন। তিনি দেবেন ৩ লাখ ১০ হাজার টাকা।

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মাশরাফি বিন মর্তুজা বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই। কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে তিনি ওয়ানডে খেলায় গ্রেড অনুযায়ী তিনি এই মাসে পাবেন ৪ লাখ ২৫ হাজার টাকা বেতন। করোনাভাইরাস প্রতিরোধ তহবিলে তাই মাশরাফির কাছ থেকে যাবে প্রায় ২ লাখ ১২ হাজার টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা