ব্যাঙ্গালুর ঝড়ে উড়ে গেলো কলকাতা
খেলা

ব্যাঙ্গালুর ঝড়ে উড়ে গেলো কলকাতা

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। নাইটদের হারিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে উঠে এলে আরসিবি।

সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এই হারের ফলে চার নম্বরে থাকলেও রানরেটে অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে গেল কেকেআর।

প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। আর গতকাল বুধবার (২১ অক্টোবর) ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় বিরাট বাহিনী। নাইটদের দেওয়ার ৮৫ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারে ম্যাচ জিতে নেয় আরসিবি। অ্যারন ফিঞ্চ ১৬ এবং দেবদূত পারিক্কাল ২৫ রান করে আউট হন। তারপর গুরকীরত সিং এবং বিরাট কোহলি দলকে জেতান। কোহলি ১৮ এবং গুরকীরত ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তোলে কলকাতা। আইপিএলের ইতিহাসে অলআউট না হওয়া কোনও দলের এটাই সর্বনিন্ম স্কোর। এর আগে ২০০৯ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব করেছিল ৮ উইকেটে ৯২ রান। কিন্তু আরসিবির বিরুদ্ধে পাঞ্জাবকেও ছাপিয়ে গেলে কেকেআর।

সান নিউজ/এসএম| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা