খেলা

দলবদল  ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর, ফেডারেশন কাপ ১৯ ডিসেম্বর

নতুন মৌসুমের ফুটবল দলবদল শুরু হবে ১ নভেম্বর শেষ হবে ১৫ ডিসেম্বর চারদিন পর ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ৩ অক্টোবর অনুষ্ঠিত ভোটে বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো স্ট্যান্ডিং কমিটি সভা করলো।সভায় নতুন মৌসুমে ১ এশিয়ানসহ চারজন বিদেশি রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়া হয়েছে। চারজনই এক ম্যাচে খেলতে পারবেন। প্রিমিয়ার লিগ কয়টি ভেন্যুতে হবে, তা পরের সভায় সিদ্ধান্ত হবে। তার আগে ৬ ভেন্যু পরিদর্শন করা হবে। ভেন্যুগুলো হচ্ছে-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়া, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, নরসিংদী স্টেডিয়াম, গাজীপুর স্টেডিয়াম ও বিকেএসপি।

গত মৌসুমে পরিত্যক্ত হওয়ায় এবার ফুটবলারদের পুরোনো ক্লাবেই খেলতে হবে। তবে সমঝোতার মাধ্যমে ক্লাব পরিবর্তন করা যাবে। ক্লাবগুলো যে খেলোয়াড়দের ছেড়ে দেবে, তাদের নাম ২৯ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে।ফুটবলাররা গত মৌসুমে যে পারিশ্রমিক পেয়েছিলেন এবার পাবেন তার ৩৫ ভাগ।গত মৌসুমের অনেক বকেয়াও আছে। খেলোয়াড়দের সেই বকেয়ার ৪০ থেকে ৪৫ ভাগ রেজিস্ট্রেশনের আগেই পরিশোধ করবে ক্লাবগুলো।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা