ইংল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত ডেনমার্ক
খেলা

ইংল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক :

উয়েফা নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের উজ্জীবিত জয় পেয়েছে ডেনমার্ক। যা তাদেরকে গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত রাখল। ডেনমার্কের জয়ের নায়ক জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ক্রিশ্চিয়ান এরিকসেন।

বুধবার রাতে মাঠের খেলায় বোঝাই যায়নি কারা আসলে স্বাগতিক দল। নিজেদের মাঠে খেলা হলেও ডেনিশদের বিপক্ষে তেমন আধিপত্য বিস্তার করতে পারেননি হ্যারি কেন, মার্কাস র‍্যাশফোর্ডরা। উল্টো জোড়া লালকার্ড দেখে পরের ম্যাচের জন্যও বিপদ ডেকে এনেছে ইংল্যান্ড।

ম্যাচের মাত্র ৩১ মিনিটের মধ্যেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হ্যারি মাগুইরে। ফলে প্রায় এক ঘণ্টার জন্য দশ জনের দলে পরিণত হয় ইংলিশরা। এর মিনিট তিনেক পর ডি-বক্সের মধ্যে ফাউল করেন কাইল ওয়াকার। পেনাল্টি কিক থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের শততম ম্যাচে গোল করেন এরিকসেন

ম্যাচের বাকি সময়টা ছিলো সমতা ফেরানো ও এগিয়ে যাওয়ার মধ্যে লড়াই। কিন্তু হয়নি কোনোটিই। দুই দলের কেউই আর পায়নি গোলের দেখা। ডেনমার্ক গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন ম্যাসন মাউন্টের হেড। ফলে সুরক্ষিত থাকে ডেনিশদের জাল, ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই বাড়ি ফেরে তারা।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ডেনমার্ক। এখনও পর্যন্ত খেলা চার ম্যাচে তাদের পয়েন্ট ৭; সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ইংল্যান্ডের অবস্থন তৃতীয়। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা