খেলা

রুবেল-সুমনের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত তামিমের দল

ক্রীড়া প্রতিবেদক : প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্স উপহার দিল তামিম ইকবালের একাদশ। মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে ২৩.১ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় তারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। দুপুর দেড়টায় যথাসময়ে খেলা শুরু হওয়ার পর ১টা ৪৬ মিনিটে নামে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা বন্ধ রাখতে হয় প্রায় ১ ঘন্টা ৪৪ মিনিট। পরে খেলা মাঠে গড়ালে ৫০ ওভারের ম্যাচটি তিন ওভার কমিয়ে করা হয় ৪৭ ওভারের।

তবে তামিমের দল অর্ধেক ইনিংসও ব্যাটিং করতে পারেনি। অধিনায়ককে দিয়েই ব্যর্থতার শুরু। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর দ্বিতীয় উইকেটে একটা জুটি গড়েছিলেন এনামুল হক বিজয় আর তানজিদ হাসান তামিম।

কিন্তু ওই জুটিটা ভাঙতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তামিমের দল। তানজিদ তামিম করেন ২৭ রান, বিজয়ের ব্যাট থেকে আসে ২৫। এরপর মিঠুন ০, শাহাদাত দিপু ১, মোসাদ্দেক হোসেন সৈকত ৫, তাইজুল ১, শরিফুল ৪-কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দীন করেন ১২ রান। মোস্তাফিজুর রহমান শূূন্য রানে অপরাজিত থাকেন।

মাহমুদউল্লাহর দলে বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন জাতীয় দলের এই পেসার। এছাড়া সুমন খান ৫ ওভারে ৩১ রানে পান ৩ উইকেট।

আরেক পেসার ইবাদত হোসেন ৬ ওভারে ৩৬ রান খরচ করেও উইকেটের দেখা পাননি। তবে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৪.১ ওভারে মাত্র ২ রানে ২ উইকেট, লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে শিকার করেছেন ২টি উইকেট।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

জামিনে বের হয়েই আবার ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা