খেলা

হকির কঠিন গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

ক্রীড়া প্রতিবেদক : ২০২১ সালের শুরুতেই জমে উঠবে দেশের হকি অঙ্গন। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি। যেখানে কঠিন গ্রুপে স্বাগতিক বাংলাদেশ।

সব ঠিক থাকলে আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চাইনিজ তাইপে।

প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে থাকবে- জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল ওমানের। কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। তারপরই সিঙ্গাপুরকে অন্তর্ভুক্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

বাংলাদেশ এবার সত্যিকার অর্থেই কঠিন গ্রুপে পড়ল। ভারত ও পাকিস্তান তিনবার করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়াও।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা