খেলা

দিবালাকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। গেল শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দলে থাকছেন না দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড পাওলো দিবালা।

তলপেটের সমস্যার কারণে বলিভিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাকছেন না দিবালা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন। এতে এই ফরোয়ার্ডকে ছাড়াই দেশ ছেড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার লাপাজে এস্তাদিও হার্নান্দো সাইলেসে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

গেল মৌসুমে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন দিবালা। এতে খুব সহজেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে সুযোগ পান দিবালা। তবে প্রথম ম্যাচ থেকে সমস্যায় ভুগছিলেন তিনি। এবার স্কালোনি নিশ্চিত করলেন দ্বিতীয় ম্যাচেও থাকছেন না দিবালা।

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া আর্জেন্টিনার বলিভিয়ার মাঠে অবশ্য রেকর্ডটা সুবিধার নয়। ২০০৯ সালে এই মাঠেই ৬-১ গোলে হেরেছিল তারা, হেরেছিল সর্বশেষ ২০১৭ সালেও।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা