পুত্র সন্তানের বাবা হলেন  মিরাজ
খেলা

পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক :

বাবা হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের এই ঘূর্ণি জাদুকর।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেজবুকে এ সুসংবাদ জানালেন মিরাজ নিজেই । তিনি বলেন, পুত্র সন্তানের বাবা হয়েছেন। এটা তার প্রথম সন্তান।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’

সান নিউজ/বিএস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা