খেলা

আইপিএলে কোন ম্যাচে নামবে গেইল?

খেলাধুলা ডেস্ক : আইপিএলসহ পুরো ক্রিকেটাঙ্গনেই চলছে নানান গুঞ্জন। এবারের আইপিএল এ একের পর এক ম্যাচ হারতে হারতে এখন পয়েন্ট টেবিলে সবার নিচে কিংস এলেভেন পাঞ্জাব।শুধুমাত্র পাঞ্জাবই নিজেদের প্রথম ছয় ম্যাচে পেয়েছে মাত্র একটি জয়ের দেখা, তাও চার ম্যাচ আগে। টুর্নামেন্টে অন্তত ২টি করে ম্যাচ জিতেছে বাকি সাত দল।

টানা চারটি ম্যাচ হারলেও ক্রিস গেইলকে মাঠে নামায়নি পাঞ্জাব। আইপিএল ক্যারিয়ারে যার রয়েছে দেড়শ’র বেশি স্ট্রাইকরেটে প্রায় সাড়ে ৪ হাজার রান, তাকে কি না দলেই নিচ্ছে না পাঞ্জাব! এর পেছনে কি শুধু গেইলের বয়সের কাঁটা ৪১ ছুঁয়ে ফেলাটাই একমাত্র কারণ? নাকি অন্য রয়েছে অন্য ক্রিকেটীয় ব্যাখ্যা?

টপঅর্ডারে ফর্মে রয়েছে দলের অধিনায়ক লোকেশ রাহুল এবং আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তবু আইপিএল ক্যারিয়ারে যার রয়েছে ছয়টি সেঞ্চুরি, গত আসরেও যিনি ১৫৩ স্ট্রাইকরেটে করেছেন ৪৯০ রান, সেই গেইলের একটা অন্যরকম চাহিদাই থাকার কথা টুর্নামেন্টে।

যে কারণে বিশ্লেষকদের অনেকেই বলছেন অফফর্মে থাকা দলের আরেক বিদেশি খেলোয়াড় ম্যাক্সওয়েলের বদলে গেইলকে নেয়ার কথা। এখনও পর্যন্ত ছয় ম্যাচে মাত্র ৪৮ রান করতে পেরেছেন ম্যাক্সওয়েল, স্ট্রাইকরেট আশির ঘরে। তাই তার বদলে গেইলের দলে ঢোকা এখন সময়ের ব্যাপার মাত্র।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা