মেসির একমাত্র গোলে আর্জেন্টিার জয়
খেলা

মেসির একমাত্র গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা। সেই জয়টাও এলো লিওনেল মেসির একমাত্র গোলেই। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লা বোম্বোনেরার ম্যাড়মেড়ে ম্যাচের নিষ্পত্তি হয়েছে ওই গোলেই।

ইকুয়েডরের বিপক্ষে অনুমিত একাদশটাই মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে গোলবার পাহারায় ফ্রাঙ্কো আর্মানিকে রেখেছিলেন তিনি, একাদশে চমক ছিল সেটিই। এমিলানো মার্টিনেজের নামটা ম্যাচের আগে জোরেসোরে শোনা গেলেও তার অভিষেক হয়নি এই ম্যাচে। যদিও আর্মানিকেও খুব একটা বিপদে পড়তে হয়নি। কোনো রকম পরীক্ষা না দিয়েই আরও এক ম্যাচ উতরে গেছেন রিভার প্লেট গোলরক্ষক।

বৃহস্পতিবার ঘরের মাঠ স্তাদিও আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। তবে গোছানো ফুটবল খেলতে না পারায় চূড়ান্ত পর্যায় গিয়েও গোলের দেখা পাচ্ছিল না।

খেলার ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ও ক্যাম্পাসোকে প্রতিপক্ষের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর সেখান থেকেই ১৩তম মিনিটে গোল করে আলবিসেলেস্তাদের এগিয়ে নেন অধিনায়ক মেসি।

তবে বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও ইকুয়েডরের রক্ষণের কাছে প্রতিহত হলে ব্যবধান বাড়ানো হয়নি আর্জেন্টিনার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে পারতো আর্জেন্টিনা। তবে মেসির থেকে পাওয়া বল গোলমুখের একেবারে কাছ থেকেও শট নিয়ে বঞ্চিত হন ওক্যাম্পাসো। এই সেভিয়া তারকার জোরালো শটটি রুখে দেন ইকুয়েডর গোলরক্ষক আলেক্সান্দার দোমিঙ্গেস।

এরপর আরও বেশকয়েকটি সুযোগ পেলেও তা থেকে আর গোল আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

সাননিউজ/আরএইচ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

 রাশিয়ায় মৃত্যু ভাতার টাকায় প্রতারণার অভিযোগ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় সেনাসদস্যদের মৃত্যু-পরবর্তী সরকারি ক্ষতিপ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা