খেলা

নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানালেন ভিনিসিয়ুস

বিনোদন ডেস্ক

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর দলটির খেলোয়াড়রা অবকাশ যাপনে যান। নতুন মৌসুমকে এখন আবার প্রস্তুতিতে নেমে পড়েছেন রিয়াল ফুটবলাররা। তার আগে নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানিয়ে দিলেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সম্প্রতি জিকিউ স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেছেন, ‘আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।’

তবে তার সবচেয়ে বড় স্বপ্নের পরিধি ফুটবলের আঙিনা ছাড়িয়ে। ভিনিসিয়ুসের ভাষায়, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে, বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।’

২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে ভিনিসিয়ুসকে দলে টানে রিয়াল। পরের বছর আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেন তিনি। অল্প সময়েই নিজেকে দলের অপরিহার্য এক অংশে পরিণত করেছেন ২৫ বছর বয়সি এই ফুটবলার।

তার কাছে এসবই স্বপ্নের মতো মনে হয়, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও আমার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি।’



সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা