সংগৃহীত ছবি
খেলা

তামিমকে নিয়ে মিরপুর মাঠে আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক: দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল এবং ক্রীড়া উপেদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পা রাখলেন হোম অব ক্রিকেটে। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

আরও পড়ুন: বিসিবির পদ ছাড়তে রাজি পাপন

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি।

অপরদিকে, হঠাৎ তামিমের বিসিবিতে আসার কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা