সংগৃহীত
জাতীয়

শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪ 

নিজস্ব প্রতিবেদক: সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় গেলেন সুইডেন রাজকন্যা

সোমবার (১৮ মার্চ) সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ওরফে সোহান খান (১৬), মো. ছাদিক হাসান মুনতাসির (১৫), সিরাজুল ইসলাম (১৯) ও আব্দুল লতিফ (২১)।

নয়ন কারকুন জানান, ২ স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই কিশোরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: চার অঞ্চলে বৃষ্টির আভাস

এর আগে গত রোববার রাত ৮টার দিকে পূর্বের বাগবিতণ্ডার জেরে সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র জিসান প্রামাণিক (১৫) ও ওয়াজ আলী স্কুলের একই শ্রেণির শিক্ষার্থী সিয়াম রাজাকে (১৫) কুপিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা জখম করে।

বর্তমানে ওই ২ শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা