ছবি: সংগৃহীত
জাতীয়

হাতিরপুলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ৬ তলাবিশিষ্ট রাজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: নতুন বাজার খোঁজার তাগিদ

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এরশাদ হোসেন জানান, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে এ আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

আরও পড়ুন: তেল কিনবে সরকার

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের খবরে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা