ছবি: সংগৃহীত
জাতীয়

ভারতীয় সেনাদের আত্মাহুতিকে স্যালুট 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ভারত অস্ত্র দিয়ে সহায়তা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেইনিং করিয়েছে, অর্থ সহায়তা দিয়েছে ও ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। নিজেদের দেশের জন্য না, প্রতিবেশী দেশের সমর্থনে যুদ্ধ করেছেন। ভারতীয় এ সব সেনাদের সার্বিক সহযোগিতা ও আত্মহুতিকে স্যালুট জানাই।

আরও পড়ুন: চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গেছে তা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলে থাকে। তবে যারা যুদ্ধ করেছে তারা জানে কত মানুষ মরেছে। আমার পাশে থেকে যে যুদ্ধ করেছে সেই শাহাদাত বরণ করেছেন।

ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেছেন, আমাদের স্বাধীনতা অর্জন ভারতের সহযোগিতা ছাড়া এত সহজ ছিল না। ভারতীয় সৈন্যরা ডিসেম্বরে ফ্রন্টলাইনে যুদ্ধ শুরু করে। তাদের হাজারের বেশি সৈন্য এ সময় মারা গেছে। তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও অটুট ছিল সামনেও অটুট থাকবে।

আরও পড়ুন: বিএনপি ভুল রাজনীতির ফ্রেমে বন্দি

সেমিনারে এ সময় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. মজিবুর রহমান ও ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক, পদ্মশ্রী) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা