সংগৃহীত
জাতীয়

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আবাসিক ভবনের ৯ম তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় সৈয়দ আশফাকুল হক (৬৫) নামের এক সাংবাদিক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কমতে পারে তাপমাত্রা

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ঐ গৃহকর্মীর নাম প্রীতি উরাং (১৫)। কিশোরীর বাবা লুকেশ উরাং এই মামলার বাদী হয়েছেন।

তিনি জানান, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪/ক ধরায় মামলা নেওয়া হয়েছে। সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কিছুক্ষণ পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে ও রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়

গত মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা ঐ বাড়ির ফটকে জড়ো হয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করে। পরে পুলিশ সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়াসহ ওই বাসা থেকে ৬ জনকে থানায় নিয়ে যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা