সংগৃহীত ছবি
জাতীয়

১৫ বছরে দেশে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, গত ১৫ বছরে আমাদের যে উন্নয়ন হয়েছে সেটি হল আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা এখন অনেক সাহসী হয়েছি, অনেক বড় কিছুর স্বপ্ন দেখতে পারি এবং তা বাস্তবায়ন করতে পারি। এ কারণে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের বিষয়গুলো চলে এসেছে। একই সঙ্গে গত ১৫ বছরে দেশে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটেছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে যুবক নিহত

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত জানান, ভালো কিছু করার যদি ইচ্ছে থাকে, ভিশন থাকে, সেই রুচি থাকে, চেষ্টা থাকে, তাহলে অনেক কিছু করা যায়। বড় কিছু চিন্তা করলে অনেকে অনুৎসাহিত করতে পারে। বড় কিছু চিন্তা করে করতে গেলে অনেকে আটকে দেওয়ার চেষ্টা করবে। কি দরকার, প্রয়োজন নাই; এসব আপনাকে বলবে। কিন্তু অনেক বড় কিছু যদি চিন্তা করা হয় তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি বদল হয়।‌ দৃষ্টিভঙ্গি বদল হলে আমরা আরো অনেক বড় কিছু করা যায়।

আরও পড়ুন: আগে মানুষ পুলিশকে ভয় পেত

তিনি আরও জানান, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন নজির দেখেছি। এ দেশের মানুষ যা কিছু চিন্তা করতে পারেনি উন্নয়নের দিক থেকে সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেছে। আজ থেকে ১৫ বছর আগে যদি বলা হতো এই ঢাকা শহরের উপর দিয়ে মেট্রোরেল চলবে, তাহলে হয়ত কেউ বিশ্বাস করত না। যদি বলা হতো বাংলাদেশের ১০০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, তাহলে কেউ বিশ্বাস করত না। যখন বলা হয়েছিল নিজেদের টাকায় পদ্মা সেতু হবে, তখন বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ এটা বিশ্বাস করেনি। এককথায় গত ১৫ বছরে অবিশ্বাস্য সব ঘটনাগুলো ঘটে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা