সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. সিয়াম (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্ত্রীর ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: অভিনব কায়দায় ছিনতাই, আটক ২

সোমবার (২৯ জানুয়ারি) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম বংশালের ১৬/১ সিক্কা টুলীর মো. মাইনুদ্দিনের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা বড় ভাই মো. সায়েম বলেন, আমরা সিক্কাটুলীর স্থায়ী বাসিন্দা। এলাকার স্থানীয় বাজারে আমার ভাই মুরগির ব্যবসা করেন। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে কাউকে কোনো কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক বলেন আমার ভাই আর বেঁচে নেই।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে সিয়ামের মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই ঘটনাটি তদন্ত করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা