ফাইল ফটো
জাতীয়

৪ পণ্যের শুল্কহার কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্কহার কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন সিইসি

সোমবার (২৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রমজানে যাতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের সরবরাহ কম না হয়, তাই রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার হ্রাস করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন কাল

বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সর্বশেষ অবস্থা জেনেছেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মন্ত্রীরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন জানিয়ে মাহবুব হোসেন বলেন, সে অনুসারে তারা পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন: ডিএমপির আমন্ত্রণ পেলেন ফখরুল

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলায় কোনো সমস্যা নেই। গত বছর এ সময়ে ৩৭ হাজার ১০৭ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল, এ বছর একই সময়ে ৪৪ হাজার ৭৩৪ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। নিত্যপণ্য আমদানি করতে ডলার সংকট আছে, পরিসংখ্যান এমনটা বলছে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা