সংগৃহীত
জাতীয়

ক্যাডার বৈষম্যে পদক্ষেপ নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন ক্যাডার বৈষম্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন জানান, আমরা আগে থেকেই এটা দেখার চেষ্টা করছি। সামনের দিনগুলোতে কাজ করার সুযোগ থাকবে। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, কর্মসংস্থান তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করে যাবে। কাজের মধ্যে মানুষকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: আমরা সব চাপ মোকাবিলায় সক্ষম

ফরহাদ হোসেন জানান, কর্মসংস্থান তৈরি করার কথা বলেছি। প্রতিবছর প্রায় ২০ লাখ কর্মসংস্থান হবে। জনপ্রশাসনের বিশাল ভূমিকা রয়েছে। সরকারি পদগুলো পূরণ করাসহ বেসরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর শূন্যপদগুলো পূরণ করা। বেসরকারিভাবেও যেনো কর্মসংস্থান সৃষ্টি হয়, সেক্ষেত্রে কাজ করব।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, আমরা সবসময়ই প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছি। আমি চাই, প্রযুক্তিগতভাবে কর্মকর্তারা দক্ষ হবেন। তাই সবদিকে জোর দিচ্ছি। নির্বাচনের যে ইশতিহার দিয়েছি, তা বাস্তবায়নে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে ও কাজ করবে।

মন্ত্রী জানান, আমাদের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা আছে। এখন বেকারের সংখ্যা ৩%। আরও কমিয়ে আনতে চাই। আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো আছে। সবমিলিয়ে একটা পরিকল্পনা থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা