সংগৃহীত
জাতীয়

আজ নতুন এমপিদের শপথ

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন: এবারের নির্বাচন আদর্শ নির্বাচন

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করেছে।

হিসাবমতে, সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সারাদেশে গত ৭ জানুয়ারি একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আ’লীগ ২২২ আসনে জয়লাভ করে নির্বাচনে জাতীয় পার্টি ১১ ও ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

আরও পড়ুন: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা

এদিকে হাইকোর্ট জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেছেন। এ আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা