সংগৃহীত
জাতীয়

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

আরও পড়ুন: চার ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকায় ঐ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। এই সময় এলাকার নারী ভোটারদের সাথে কথা বলার পাশাপাশি তাদের খোঁজখবর নেন তিনি।

ভোট দেওয়া শেষে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র ও গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে।

আরও পড়ুন: জনগণ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসের জবাব দেবে

তিনি আরও বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। সাধ্যমত আমি উন্নয়ন করার চেষ্টা করেছি । আশা করছি লোকজন এবারও আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮৯৩ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন। একটি পৌরসভা, ২ টি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

আরও পড়ুন: নিজ কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী ভোট দিলেন

চাঁদপুরের এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হছেন- আ’লীগের ডা. দীপু মনি (নৌকা), ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান (ফুলের মালা) ও জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা (গোলাপ ফুল)।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা