সংগৃহীত
জাতীয়

ভোটকেন্দ্রে হামলার শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন নির্বাচনে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই।

আরও পড়ুন: এ নির্বাচন দেশের জন্য একান্ত জরুরি

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানায়, দু’দিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেফতার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এ মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সে সক্ষমতাও নেই।

আরও পড়ুন: আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে সিটিটিসি প্রধান জানান, নাশকতা বা অরাজকতা প্রতিহত করার জন্য সক্ষমতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ও তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

নির্বাচনের আগে ট্রেনে নাশকতার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন, রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনাও পর্যবেক্ষণ করছি। এরিমধ্যে রেলে বড় দু’টি নাশকতার ঘটনার একটির মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল তাদেরকে আমরা গ্রেফতার করেছি।

আরও পড়ুন: অনিয়ম করলেই অ্যাকশন

নাশকতা করে কেউ ছাড় পাবে না, জানিয়ে আগামী দিনেও যেকোনো ধরনের নাশকতা নস্যাৎ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জেলা শিক্ষা কর্মকর্তাদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা