সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার শহীদ মোস্তফা কামাল লাইনের ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দানু মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল (৪০) ও বিশু (৩০) নামের আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: ভোটারদের হুমকি-ধমকি দিলেই শাস্তি

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দানু মিয়াকে মৃত ঘোষণা করেন।

তাদের ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা মনিকো ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ার রিপন জানান, ক্যান্টনমেন্ট থানার শহীদ মোস্তফা কামাল লাইনের ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছে। ৪ তলায় বাইরের সাইট দিয়ে মাচা বেঁধে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ ৩ জন চারতলা থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দানু মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুল ও বিশু নামে ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ঢাকা -চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ

তিনি আরও জানায়, আহত ও নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায়। নিহত দানু ভাষানটেক বেনারসি এলাকায় থাকতো। তার বাবার নাম শামসুদ্দিন মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে জানিয়েছি। গুরুতর আহত দু জনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা