সংগৃহীত
জাতীয়

রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন: মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা রংপুর সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি বলেন, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও বলেন, সফরে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় অংশ নিবেন তিনি।

রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, রংপুর জেলা আওয়ামী লীগ সব সময় প্রস্তুত। আশা করছি প্রধানমন্ত্রীর দুটি নির্বাচনী সভায় বিপুল জনসমাগম হবে।

আরও পড়ুন: বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

অপরদিকে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক জানান, আল্লাহর অশেষ রহমত প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিপুল লোকসমাগম হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনীয় সভায় বক্তব্য দিয়েছিলেন। তিনি সবশেষ এ বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-১ এবং রংপুর-৩ আসন থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। বর্তমানে রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এএন//এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা