সংগৃহীত
জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, লোক দেখানো পাতানো নির্বাচন হবে এমন আশঙ্কা করা অমূলক। নির্বাচন কমিশন এরকম কাজ করেনি। গাইবান্ধার নির্বাচন ভুলে যাননি, প্রয়োজনে অনেক জায়গা গাইবান্ধা হবে । সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। কোনো বিকল্প নাই এর।

আরও পড়ুন: মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তন বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা জানান।

তিনি আরও বলেন, এবার সতর্ক করে দিয়েছি, কোথাও যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হয় ভোট বন্ধ হয়ে যাবে। ভোটের কার্যক্রম সেখানে চলবে না। লেভেল প্লেয়িং ফিল্ড যখন তৈরি করতে পারবো তখন আবার ভোট নিব। কোনো হেভিওয়েট, লাইটওয়েট প্রার্থী নাই। আমাদের কাছে সকল প্রার্থী সমান।

আরও পড়ুন: বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

নির্বাচন কমিশনার সাংবাদিকদের চোখ জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে জানায়, নির্বাচন কমিশনের ৫ জনের ১০টা চোখ আর আপনাদের অসংখ্য। আমরা এই চোখের মাধ্যমে দেখি। আপনারা যা পাঠান আমরা সবই বিবেচনায় রাখি। আমাদের কোনো জায়গায় অনিয়ম হলে জানাবেন। জানার পর আমরা যাচাই বাছাই করি। শুধু দেখার জন্য আমাদের ১০০ জন কর্মকর্তা থাকবে যে ভোটের দিন কোথায় কি ঘটছে। সেটার ব্যবস্থা আমরা নিব।

এ সময় সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা