ছবি : সংগৃহিত
জাতীয়

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমার মনে হয় আমাদের জনগণ নির্বাচনটি সঠিকভাবেই করবেন। তারা সময়মতো ভোট দেবেন। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিতে পারবে কমিশন।

আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

বিএনপির অসহযোগ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সারাদেশে যখন ভোটের আমেজ চলছে, তখন তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। যারা এই আন্দোলন করছেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি বন্ধ হয়ে যায়- উনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কী হবে, তারা কি সেটি বুঝতে পারছেন?

আরও পড়ুন: টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে- ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ যা অন্য গ্রাহকের ক্ষেত্রে করে, তাদের জন্যও সেটি করবে। বিষয়টি তাদের চিন্তার মধ্যে নিয়ে আসা উচিত।

এ দেশের জনগণ তাদের চেনে। জনগণ এসব ডাকে কোনোদিনই সাড়া দেয়নি।

আরও পড়ুন: একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে আজ থেকে সরকারকে সবক্ষেত্রে অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে দলটি।

পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সরকারকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা