সংগৃহীত ছবি
জাতীয়

সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর শুরু

বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের রেখা পারভীন নামের এক যাত্রীর কাছ থেকে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের সোনার বার ও অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। যার বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

আরও পড়ুন : ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট নং- EK584 এর যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে ৬৯টি স্বর্ণবার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৪ গ্রাম, ১টি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ৬টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় ও যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা