সংগৃহীত
জাতীয়

অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড নয়

শনিবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

জয় ফেসবুকে লিখেছেন, ১৬ ডিসেম্বর অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন, মাথা উঁচু করে দাঁড়াবার দিন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন নিরস্ত্র জনগণের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে, ইতিহাসের যা জঘন্যতম গণহত্যার সূচনা করে। জামায়াতে ইসলামীর বর্বর হায়েনাদের সঙ্গে যোগসাজশ করে ও ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়। বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী হয়। বাংলাদেশের জন্মের পেছনে মূল আদর্শগুলোকে ধ্বংস করে পাকিস্তানের অসমাপ্ত লক্ষ্য অর্জনের জন্য জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসিয়েছিল বিএনপি।

আরও পড়ুন: নব্য হানাদারে আবির্ভূত বিএনপি

তিনি আরও লিখেছেন, এই বিজয় দিবসের প্রাক্কালে আবারও বিএনপি-জামায়াত জোট আসন্ন নির্বাচন ঠেকাতে লাখো শহীদের আত্মত্যাগকে অসম্মান করতে ও সাধারণ মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে মাঠে নেমেছে। আসুন, জাতি হিসাবে আমরা একটি গর্বিত আমাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার মূলনীতির পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার করি ও একটি সমৃদ্ধ এবং স্মার্ট ভবিষ্যতের লক্ষ্যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ আ,লীগের সাথে একাত্ম হই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা