সংগৃহীত ছবি
জাতীয়

সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের ৩ বছর পার না হলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন : সরকার ভাগ্যন্নোয়নে কাজ করেছে

সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে এ বিষয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ নিয়ে বছরের শুরুতে ১৯ জানুয়ারি রিটের শুনানি হয়। শেষে হাইকোর্ট রুল জারি করে জানতে চান, সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না।

আরও পড়ুন : বন্দরে ২ নম্বর সংকেত বহাল

বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি ড. মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জাতীয় সংসদ নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে।

আরও পড়ুন : যাত্রীবেশে বাসে আগুন

বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শামীম কামাল লালমনিরহাটের আদিতমারীর বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান লালমনিরহাটের সাত বারের সংসদ সদস্য ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা