সংগৃহীত
জাতীয়

র‍্যাবের ৪৩২ টহল দল মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার (২২ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪৩২টি টহল দলের মধ্যে রাজধানীতে থাকবে ১৪৮টি দল। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারিতে অব্যাহত রয়েছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার ও সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট ৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর ২য় দফায়, ৮ ও ৯ নভেম্বর ৩য় দফা, ১১ ও ১২ ৪র্থ দফা ও ১৫ ও ১৬ নভেম্বর ৫ম দফায় অবরোধের ডাক দেয় দলটি। বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে ফের ৬ষ্ঠ দফায় অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি দুপুরে

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৮ টি মোটরসাইকেল, ২ টি প্রাইভেটকার, ৩ টি মাইক্রোবাস, ৩ টি পিকআপ, ৩ টি সিএনজি, ২ টি ট্রেন, ৩ টি লেগুনা, নছিমন, একটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, একটি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে।

এছাড়াও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থাপনার মধ্যে বিএনপির দলীয় কার্যালয় ৫টি, আওয়ামী লীগের দলীয় কার্যালয় একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বিদ্যুৎ অফিস ২ টি, বাস কাউন্টার একটি, শোরুম ২ টিসহ আরও দুটি স্থাপনা দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা