সংগৃহীত
জাতীয়

সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন।

আরও পড়ুন: খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

রোববার (১২ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ যোগ দেবেন। এছাড়াও সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, সিজিএফের জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।

আরও পড়ুন: রাজধানীতে ২ বোনের লাশ উদ্ধার

এই সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠেয় ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’ এ অংশ নেবেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সফর শেষে এ সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা