ছবি-সংগৃহীত
জাতীয়

নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকাসহ আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির তৃতীয় দফার অবরোধ শুরু আজ

বুধবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে, গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গত কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ ছাড়া আন্দোলনরত শ্রমিকরা দাবি করে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিজিবি জানিয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আশুলিয়া শিল্পপুলিশ ১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা