ছবি: সংগৃহীত
জাতীয়

খুলনার ২৪ প্রকল্পের উদ্বোধন ১৩ নভেম্বর 

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর খুলনার জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ডিসেম্বরের শেষে বাজার স্বাভাবিক হবে

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২ টায় নগরীর সার্কিট হাউজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভাস্থল থেকে খুলনার ২৪ টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আগামী ১৩ নভেম্বর ২২ টি প্রকল্প উদ্বোধন ও ২ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দফতরে প্রকল্পগুলোর তালিকা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর দফতরে প্রেরিত এসব প্রকল্পের তালিকায় গণপূর্ত বিভাগের রয়েছে ৮ টি।

আরও পড়ুন: ২ উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত

সেগুলো হলো- নগরীর সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ, শামসুর রহমান রোডে সিভিল সার্জনের অফিস ভবন ও বাসভবন, পাইকগাছা উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কাজ, খুলনা শিক্ষানবিশি প্রশিক্ষণ দফতর সংস্কার ও আধুনিকায়ন কাজ, খুলনায় বিএসটিআইর ১০ তলা আঞ্চলিক অফিস স্থাপন ভবন, (বিটাক) খুলনা কেন্দ্রে ১০ তলা বিশিষ্ট নারী হোস্টেল ভবন নির্মাণ, পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ কাজ, নগরীর দৌলতপুরে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ৪ তলা ছাত্র হোস্টেল নির্মাণ কাজ।

এছাড়া সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে- সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১০ টি প্রকল্প হলো- ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৫ তলা একাডেমিক কাম ৪ তলা প্রশাসনিক ও ওয়ার্কসপ ভবন নির্মাণ কাজ, বয়রা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা কলেজিয়েট স্কুল, সরকারি এল বি কে ডিগ্রি মহিলা কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসা, নজরুলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আরআরএফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।

আরও পড়ুন: কাপুরুষদের রাজনীতি করা শোভা পায় না

এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকল্প ডুমুরিয়া উপজেলার চরচরিয়া শিবনগর সড়কে ভদ্রা নদীর ওপর ৩১৫.৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নিৰ্মাণ কাজ।

এ দিন উদ্বোধন প্রকল্পের তালিকায় রয়েছে- খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প, খুলনা শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় খালিশপুর বিআইডিসি রোডে ড্রেন এবং ফুটপাত নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ ও পুনর্নিমাণ কাজ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্পের তালিকায় রয়েছে- নগরীর দৌলতপুরে অতিরিক্ত পরিচালকের ৬ তলা বিশিষ্ট নবনির্মিত অফিস ভবন।

ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্পের ২ টি তা হলো- খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের আওতায় মাথাভাঙ্গা এলাকায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজএবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫ তলা একাডেমিক কাম ৪ তলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা