ছবি: সংগৃহীত
জাতীয়

এবার অনুমতি পেল লবণ আমদানি

নিজস্ব প্রতিবেদক: ডিম-আলুর পর এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, সেই লক্ষ্যে ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউ’র প্রতিনিধিদল

মঙ্গলবার (০৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হচ্ছে। বাজারে যেন কোনো ঘাটতি না হয় সেজন্য এই অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘গত ১৫ দিন আগে থেকেই এটার সীজন (উৎপাদন) শুরু হওয়ার কথা, তো এটা একটু পিছিয়ে গেছে বলেই শিল্প মন্ত্রণালয় হয়ত মনে করেছে যে, পূর্ব সতর্কতা হিসেবে কিছু লবণ আমদানি করে রাখলে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য অনুমতি দিয়েছে।’

আরও পড়ুন: ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

তিনি আরও বলেন, ‘গত বছর সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল বলেই কিন্তু কোরবানির ঈদের সময়ও আমদানির অনুমোদন দেওয়া হয়নি। তখন যথেষ্ট লবণ ছিল। কিন্তু যেহেতু এই মৌসুমে প্রাকৃতিক কারণে লবণ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে সেজন্যই এটা পূর্ব সতর্কতা হিসেবে দেওয়া হয়েছে, যেন বাজারে কোনো ঘাটতি না হয়।’

ডিম আমদানির বিষয়ে সিনিয়র সচিব জানান, ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে। দেরির কারণ (আমদানি) বার্ড ফ্লু পরীক্ষা। সেই সমস্যা মিটেছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে ২০ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা