সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতের ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আরও পড়ুন : বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গাজায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু

তিনি জানান, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিএনপি-জামায়াতের অবরোধ চলছে

এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন রয়েছে। ধানমন্ডি, পল্টন, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে।

মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা