ছবি: সংগৃহীত
জাতীয়

পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সংঘর্ষ চলাকালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই সিরু মিয়া অডিটরিয়ামে নিহত পুলিশ সদস্যের জানাজা শেষে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও বিএনপি কর্মী মো. সুলতান।

আরও পড়ুন: তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে

ডিএমপি কমিশনার বলেন, শামীমকে গাইবান্ধা ও সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় আমরা শোকাহত। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তার স্ত্রী-সন্তানের জন্য যা যা করা দরকার, আমরা সব করব।

এ দিন সকালে হত্যার ঘটনায় ডিএমপির পল্টন থানায় মামলা হয়। পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলন ডেকেছে আ’লীগ

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশ সদস্য পারভেজ নিহত হন।

তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মোল্লার ছেলে। নদীভাঙনের ফলে বসতভিটা হারিয়ে তারা পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস শুরু করেন।

আরও পড়ুন: হরতালের উত্তাপ নেই বেনাপোল বন্দরে

পুলিশ সদস্য পারভেজের এমন মৃত্যু মানতে পারছেন না এলাকাবাসী। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ৬ বছরের কন্যা শোকে কাতর হয়ে পড়েছেন। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা