ছবি: সংগৃহীত
জাতীয়

আজ লোডশেডিং হবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় লোডশেডিং থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি)।

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা

রোববার (২৯ অক্টোবর) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য এ লোডশেডিং হবে।

শনিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, রামপুরা সুপার গ্রিড উপকেন্দ্রে পিজিসিবির গ্রিড ট্রান্সফরমারের ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপন জনিত কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক কমে যাবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪

এতে ডিপিডিসির আওতাধীন বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজ বিল্ডিং ও তৎসংলগ্ন এলাকা, মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু এলাকা রোড, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকা, সিপাহীবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা ও ওয়াপদা গলি এলাকায় লোডশেডিং হতে পারে।

এছাড়া মান্ডা ঝিলপাড়, মানিকনগর, কাজির বাড়ি, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর আংশিক, গ্রিন মডেল ব্লক-এ ও তৎসংলগ্ন এলাকা, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিন রোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরীবাগ ও তৎসংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিমকোর্ট, ঢাকা মেডিকেল ও তৎসংলগ্ন এলাকায়ও লোডশেডিং হতে পারে।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে আটকের অভিযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে যেকোনো সমস্যার জন্য গ্রাহকদের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা