ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। হরতালের কারণে রাজধানীর প্রবেশমুখসহ নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে আটকের অভিযোগ

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও।

এছাড়া রাজধানীর প্রবেশমুখগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ দিন সড়কে বাসের তুলনায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িই বেশি দেখা গেছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

তবে বিভিন্ন সড়কে স্বল্প সংখ্যক গণপরিবহনও চলাচল করছে। কার্যদিবস হিসেবে তা অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম। দূরপাল্লার বাসও চলছে খুবই সামান্য।

সরেজমিনে রাজধানীর শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন স্থানে দেখা যায়, বেশ সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সাথে প্রস্তুত রাখা হয়েছে প্রিজন গাড়ি, জলকামান ও আর্মড পার্সোনেল ক্যারিয়ার।

ডিএমপি বলছে, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন স্থাপনা ও মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: একের পর এক গণপরিবহনে আগুন

এদিকে রোববার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের কার্যালয়কে পুলিশের ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। এছাড়া ২/১ টি জায়গায় বাসে আগুন লাগার ঘটনা জানা গেছে।

গতকাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, হরতালের নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা ও যান চলাচলে ব্যাহত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা