ছবি: সংগৃহীত
জাতীয়

১ নভেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষে এ কার্যক্রম ফের চালু হবে।

আরও পড়ুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল

সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম এনআইডি অণুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ে চলমান স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। মাঠ পর্যায়ে বিষয়টি অবহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশে সুইস বিনিয়োগের আহ্বান

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ করা হবে। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

সর্বশেষ হালনাগাদ অনুসারে, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত ১

এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। হিজড়া ভোটার ৮৩৭ জন রয়েছেন।

এরই মধ্যে প্রায় সাড়ে কোটি স্মার্টকার্ড ছাপিয়েছে ইসি। এক কোটির মতো বিতরণ বাকি আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা