ছবি: সংগৃহীত
জাতীয়

আজ নবমী, দেবীর ‘মহা আরতি’

নিজস্ব প্রতিবেদক: আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। এ দিন বিশেষ কোনো পর্ব না থাকলেও দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। ১০৮ টি নীলপদ্ম দিয়ে এ পূজা হয়।

আরও পড়ুন: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি

সোমবার (২৩ অক্টোবর) সকালে বিহিতপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে নবমী পূজা। এ পূজায় বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।

আজ বেলা বাড়ার সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বাড়বে ভিড়। যথারীতি পূজা শেষে থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এরপরই প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর।

এ দিন দেবীর চরণে ১০৮ টি মাটির প্রদীপ জ্বালিয়ে এবং ১০৮ টি পদ্মফুল নিবেদন করা হয়। পূজার মন্ত্রেও এই বিশেষত্ব উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সমুদ্রে ১ নম্বর সতর্ক সংকেত বহাল

শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায়, দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার ৩ যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবিজকে হত্যা করেন।

মূলত সন্ধিপূজার পর থেকেই শুরু হয় মহানবমী। সন্ধিপূজা হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট জুড়ে। এ সময় দেবী চামুন্ডার পূজা হয়।

নবমীতে দেবীদুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায়ী ঘণ্টা বাজিয়ে দেয় এ নবমী তিথি। এ কারণে নবমী নিশি ধরে রাখতে সবাই আকুতি জানায়।

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

এ সময় বাজতে থাকে একটাই সুর, ‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’।

পুরোহিতরা বলেন, নবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সাথে ১০৮ টি নীলপদ্মে দেবীদুর্গার পূজা হবে। আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে হবে বিহিতপূজা।

এ দিন যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮ টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ করা হবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা