ছবি: সংগৃহীত
জাতীয়

কাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের জন্য আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এ দিন সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: হামাস ও রাশিয়াকে জিততে দেব না

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০ টি সেতু, ১৪ টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি বলেন, শনিবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: ফিলিস্তিনে ১৫২৫ শিশু নিহত

ইজরায়েল যেভাবে হাসপাতালে হামলা করে নারী ও শিশুদের হত্যা করেছে, আমরা এর নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে, এটা দ্রুত বন্ধ করতে হবে।

ফিলিস্তিনিরা যেন তাদের ন্যায্য জায়গা ফেরত পায়। যে জায়গাগুলো দখল করা হয়েছে, তা তাদের ফিরিয়ে দিতে হবে। সেখানে যারা মারা গেছেন, শুধু মুসলমান নয়, খ্রিষ্টান ও ইহুদি অনেকেই ছিলেন।

আমি অনুরোধ করবো, শুক্রবার (২১ অক্টোবর) সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন জুমার পরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।

আরও পড়ুন: চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার বেড়েছে

শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের যে শিশু ও নারী আহত রয়েছে, ইতিমধ্যে তাদের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে ওষুধের ব্যবস্থা করতে।

আমাদের অফিস থেকে যোগাযোগ করে তাদের জন্য কিছু শুকনো খাবার এবং শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য পাঠাবো। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

আমাদের যতটুকু সামর্থ্য থাকুক, আমরা দুর্গত মানুষের পাশে আছি। ওআইসির রাষ্ট্রদূতদের সাথে আমরা গতকাল বৈঠকে করেছি। তাদের বলেছি, সকলকে এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা তাদের সাথে আছি।

আরও পড়ুন: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

তিনি আরও বলেন, বারবার তাদের ওপর আঘাত হানা, এটা কখনও মেনে নেওয়া যায় না। আমরা এটা মানতে পারি না। আমরা যতটুকু পারি আমরা করবো।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় নিহত হয়েছেন ১৪০০ জনের বেশি ইসরায়েলি।

এ হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে দেড় শতাধিক বেসামরিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি করে নিয়ে গেছে হামাস। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: পার্লামেন্ট ভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ

অপরদিকে গত ১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা গাজায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪৭৮ জনে। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা