সংগৃহীত ছবি
জাতীয়

অভিযোগ ছাড়া পুলিশ গ্রেফতার করছে না

নিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : শেখ হাসিনার বিকল্প নেই

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় বেড়েছে, এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।

আরও পড়ুন : আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ২৩৫০

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। ২০১৪ সালের মতো কেউ যদি সন্ত্রাসবাদ করে তাহলে জনগণই জবাব দেবে।

আন্দোলনের সময় পুরানো মামলা হাতিয়ার হিসাবে বিরোধীদলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।

আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

এর আগে, মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে যোগ দিতে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ পুলিশের একটি হেলিকপ্টারে আছাদুজ্জামান স্টেডিয়ামে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা