ছবি-সংগৃহীত
জাতীয়

খুলে দেওয়া হচ্ছে ফার্মগেটের ওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে অন্যতম দৃষ্টি নন্দন, আধুনিক ফুট ওভারব্রিজটি কাল খুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

শনিবার (১৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, রোববার বেলা ১১টায় ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধন উপলক্ষ্যে ফার্মগেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজধানীর এলিভেটর এক্সপ্রেসওয়ের নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় এ ফুট ওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। সে কারণে এ সড়কে পথচারী পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পরতে হয়েছে।

আরও পড়ুন : তফসিলের পর ঘুম হারাম হয়ে যাবে

জানা গেছে, তিন মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলিভেটর এক্সপ্রেসওয়ে তাদের নির্মাণ কাজের জন্য ব্রিজটি ভেঙে ফেলার পর তারাই নতুন করে নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল।

গত বছরের মে মাসে ফুটওভার ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা হয়, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ও দৃষ্টি নন্দন করে ফুট ওভারব্রিজটির নির্মাণ কাজ শেষ করে। ঢাকার মধ্যে এটিই সবচেয়ে সুপ্রশস্ত ফুট ওভার ব্রিজ।

আরও পড়ুন : মদ পাচারকালে ২ নারী আটক

মূলত, এ ফুটওভার ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া। এখানে রয়েছে ৬টি পকেট, যেখানে দাঁড়িয়ে নিচের রাস্তা সহ আশাপাশের সব দেখতে পারবেন ব্যবহারকারীরা। আপতত ফুট ওভার ব্রিজটির ২ দিকেই শুধু সিঁড়ি বসানো হয়েছে। তবে পরে ফুটওভার ব্রিজের ২ প্রান্তেই এক্সেলেটর ও লিফট বসানোর পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা