সংগৃহীত ছবি
জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বছিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সেলিম (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভন্ডগ্রামের নাম পরিবর্তন চান এলাকাবাসী

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগ থানার বছিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন।

এ ঘটনায় আহত হন- যাত্রী মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : নৌকাবাইচ নিয়ে সংঘর্ষ, আহত ৫

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন বলেন, সকালে বছিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশার চালক ও যাত্রীসহ ৫ জন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা