সংগৃহীত
জাতীয়

ক্যালসিয়াম কার্বনেটের বস্তায় এল গুঁড়া দুধ

নিজস্ব প্রতিবেদক: কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ৪ টি কনটেইনার থেকে প্রায় ২৮ টন গুড়া দুধ ও ৪০ টন ডেক্সট্রোজ জব্দ করেছে। এতে প্রায় ১ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া হয়।

আরও পড়ুন: হাঁটা ও সাইকেলবান্ধব সমন্বিত পরিবহন ব্যবস্থার দাবি

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কাস্টমস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র বলছে, ঢাকার পুরানা পল্টনের প্রতিষ্ঠান জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড ৪ কনটেইনার ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেয়। গত ১১ সেপ্টেম্বর চালানটি খালাসের জন্য বিল অব অ্যান্ট্রি দাখিল করে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সটেনডেট ইউনাইটেড এজেন্সি লিমিটেড। চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে কাস্টমসের এআইআর শাখা।

আরও পড়ুন: খাদ্যের কোনো অভাব নেই

গত ১৮ সেপ্টেম্বর অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক জানান, কায়িক পরীক্ষায় ঘোষিত ক্যালসিয়াম কার্বনেটের সাথে একই প্রকৃতি ও একই প্রিন্টের বস্তায় প্রায় ২৮০০ বস্তা ভিন্ন পণ্য পাওয়া যায়। এসব বস্তায় প্রায় ২৮ টন গুঁড়া দুধ ও ৪০ টন ডেক্সট্রোজ রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়ের করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা