সংগৃহীত
জাতীয়
পদ্মা সেতু

হাজার কোটি টাকা ছাড়াল টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সেতু উদ্বোধনের ১ বছর ২ মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়াল।

আরও পড়ুন: ২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যান চলাচলের দিন থেকে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত মাওয়া ও জাজিরার ২ টোল প্লাজায় ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি সেতু অতিক্রম করেছে। এখন পর্যন্ত এতে এক হাজার কোটি ৩১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন: ভারতে যাচ্ছে ৩৯৫০ টন ইলিশ

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর হতে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা