সংগৃহীত
জাতীয়

মাঠে নামছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিভিন্ন সড়কে সড়ক বাতি বন্ধ অবস্থায় থাকার কারণ ও করণীয় নির্ধারণসহ বাতি সচল করতে মাঠে নামছে।

আরও পড়ুন: ডিএমপির ২ ডিসি বদলি

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর আগে এ বিষয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএনসিসি এলাকায় স্থাপন করা এলইডি সড়ক বাতির মধ্যে বন্ধ বাতিগুলোর বিষয়ে মতামত প্রদানসহ দায় ও করণীয় নির্ধারণে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমার পূর্বাভাস

জানা যায়, গঠিত এই কমিটি বন্ধ সড়ক বাতির বিষয়ে মতামত, করণীয় ও দায় কার তা বের করবেন। সড়ক বাতির বিষয়ে সে অনুযায়ী মাঠে নামবে সিটি করপোরেশন। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে এসব বন্ধ সড়ক বাতি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা উত্তর সিটি সূত্রে জানা যায়, ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য সচিব হিসেবে আছেন ডিএনসিসির অঞ্চল-৫ এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৮ সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

এছাড়াও কমিটির বাকি সদস্যরা হলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক, ডেসকোর নির্বাহী প্রকৌশলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), ডিএনসিসির অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী, অঞ্চল-৪ এর সহকারী প্রকৌশলী এবং ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের সহকারী প্রকৌশলী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা