সংগৃহীত
জাতীয়

টিএসসিতে রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রিকশাচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। গ্রামের বাড়ি শেরপুর জেলায়। শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক আল মোমেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন রিকশা যাত্রী ঢাবির চারুকলা অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা বীনতে রোকন ও পথচারী সাইফুল বাড়ি প্রদীপ (৩৫)।

আরও পড়ুন: ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিমু জানান, আমরা বিকাল সাড়ে ৫ টার দিকে টিএসসির বাচ্চু ভাইয়ের দোকানে চা খেতে বসার পর হালকা বৃষ্টি শুরু হলে বাতাস শুরু হয়। সে সময় ‘বুদ্ধ নারিকেল’ গাছের একটি ডাল ভেঙে রাস্তার উপর পড়ে।

পরে ডালটি সেখানে রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা এক চালকের ওপর পড়লে পাশে দাঁড়িয়ে থাকা এক আপুর কান্নাকাটির শব্দ পেয়ে সেখানে দৌড়ে যাই। গিয়ে দেখি গাছের ডালের একটি অংশ ঐ আপুর পায়ের ওপর উনি নড়তে পারছেন না। পরে তাকে সেখান থেকে বের করে আরেকটি রিকশায় তুলে দেই।

তিনি আরও জানান, এরপর গাছের ফাঁক দিয়ে রিকশাচালকে দেখতে পাই। পরে গাছের ডালটি সরিয়ে দেখি উনার মাথা ফেটে গেছে। সম্পূর্ণ রাস্তা রক্তে লাল হয়ে গেছে। এরপর তাকে সেখান থেকে বের করে হাসপাতালে পাঠাই।

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব হাসপাতালে ভর্তি

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, নিহতের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সাথে কথা বলে জানা যায়, তার নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মৃত মো. হাফেজের ছেলে। কামরাঙ্গীরচর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।। ১ ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

এসআই জানান, তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা